কুষ্টিয়ার মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক জোমারত আলী।
শনিবার (২২ নভেম্বর) উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি আমীর নির্বাচিত হন।
অধ্যাপক জোমারত আলী এর আগে কুষ্টিয়া জেলা ইউনিটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি মিরপুরে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষক হিসেবেও এলাকায় তাঁর সুনাম ও পরিচিতি রয়েছে।
তাঁর নির্বাচনে উপজেলা জামায়াতের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অধ্যাপক জোমারত আলীর নেতৃত্বে মিরপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
