ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

নিউজ ডেস্ক
October 30, 2026 3:11 pm
Link Copied!

পাবনা সদর উপজেলায় বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার গঞ্জমতি গ্রামের শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ প্রামাণিক (১৮), ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২) এবং নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২)। নিহতদের মধ্যে চারজন পরস্পরের চাচাতো-জ্যাঠাতো ভাই।

আহত দুজন হলেন গঞ্জমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও ১৪ বছর বয়সী এক কিশোর। তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তাঁরা সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা বিলের পাশের একটি জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাবনা সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। নিহত ব্যক্তিরা সবাই কৃষক পরিবারের সন্তান। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সরকারি সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা বলেন, একসঙ্গে ছয়জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে নিহতদের পরিবারপ্রতি তাৎক্ষণিক ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপ্রতি ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এ ছাড়া পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।