ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে প্রীতি ফুটবল ম্যাচে নাইজেরিয়া একাদশকে হারাল পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব

জালাল উদ্দিন
October 30, 2026 3:56 pm
Link Copied!

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের পোড়াদহ ফুটবল মাঠে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় নাইজেরিয়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত এ খেলায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী আহমেদ পলাশ এবং মিরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বিশ্বাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কাকন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ী পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।