কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ভেদামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী ও ফুটবল বিতরণ করা হয়েছে।
কুর্শা ইউনিয়ন যুবদলের সভাপতি চানিক মেম্বারের পক্ষ থেকে খেলাধুলার প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবনেতা হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, জীবন, মাসুদ, স্বেচ্ছাসেবক দলনেতা রানা এবং বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মো. সাহাঙ্গীর হোসেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
