কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য এস্কাফসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় দৌলতপুর উপজেলার ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরমাদি গ্রামে মৃত আজিজুল হকের বাঁশবাগানের দক্ষিণ পাশের ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ রানা বাহিরমাদি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সামসুদ্দিন মন্ডল ও সালেহা বেগমের ছেলে।
এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উদ্ধার করা আলামতসহ দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
