ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ বক্তা সুমাইয়া আক্তার শিমু

নিউজ ডেস্ক
November 23, 2026 11:28 am
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, মননশীলতা ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশের লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের হলরুমে কলেজের মিরপুর মাহমুদা চৌধুরী ডিবেটিং ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘মোবাইল ফোন বর্তমান তরুণ প্রজন্মের জন্য অভিশাপ’ শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা ও সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী। বিচারকের দায়িত্বে ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছাবিনা ইয়াসমিন, রসায়ন বিভাগের প্রভাষক আরিফ হোসাইন এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রভাষক রুবায়াত হোসেন।

কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রেজাউর রহমান রাজুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক শরিফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।