কুষ্টিয়ার মিরপুরে উৎসবমুখর পরিবেশে অনলাইন নিউজ পোর্টাল ‘মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু এবং বিশেষ অতিথি হিসেবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি ব্যস্ততার কারণে তাঁরা উপস্থিত হতে পারেননি।
পরে স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ আশিকুর রহমান আশিক, ২আইসি সজয় এবং মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদিসহ আমন্ত্রিত সাংবাদিকরা যৌথভাবে ফিতা কেটে ও কেক কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, গ্রিন টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জিয়াউরুল ইসলাম, দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সুমন ও প্রধান রিপোর্টার আবুল কালাম আজাদ, প্রতিদিনের খবরের সম্পাদক সাইদুর রহমান, দৈনিক ইনকিলাবের মিরপুর প্রতিনিধি খন্দকার নাঈম, মিরপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদক হাদিউজ্জামান, সাংবাদিক জালাল উদ্দিন খান, নদিয়া টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিরাজুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি আহসান হাবিব, ইন্টার টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, দৈনিক মেহেরপুর প্রতিদিনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসানুজ্জামান, মিরপুর টিভি কুষ্টিয়ার মেহেরপুর প্রতিনিধি হিরোক খান, দৈনিক দক্ষিণাঞ্চলের অপরাধের খুলনা বিভাগীয় প্রধান পিকলু মজুমদার, আন্দোলনের বাজারের সিনিয়র রিপোর্টার অর্পণ ইসলাম, সময়ের কাগজের স্টাফ রিপোর্টার আব্দুল মান্নান, দৈনিক ঢাকার মিরপুর উপজেলা প্রতিনিধি সৌহরাব হোসেন, কুষ্টিয়া খবরের মিরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল সামাদ ও নুরুজ্জামান, ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার এস এম জামাল, ভোরের প্রহরের প্রকাশক তরিকুল ইসলাম, শিক্ষা বার্তা ডটকমের প্রতিনিধি আল মাহমুদ ও স্টাফ রিপোর্টার মুস্তাকিম বিল্লাহ,মিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন নিশি, দেশের বাণীর মিরপুর উপজেলা প্রতিনিধি সোহাগ আলী ও আব্দুর রহমান, লালন টিভি ২৪-এর শামীম রেজা, এনটিভি অনলাইনের কুদরতে খুদা সবুজ, চ্যানেল এ ওয়ানের মনজুরুল ইসলাম, আজকের আলোর মিরপুর প্রতিনিধি শাহিন আলম লিটন, দৈনিক সকালের বার্তার মিরপুর উপজেলা প্রতিনিধি আশাদুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার স্টাফ রিপোর্টার খালিদ বিন শওকত, দৈনিক ঐশী বাংলার খোকসা প্রতিনিধি বকুল হোসেন, সকালের শিরোনামের খোকসা প্রতিনিধি নাজিমুদ্দিন, দৈনিক প্রতিদিনের কাগজের ভেড়ামারা প্রতিনিধি লিটনুজ্জামান, দৈনিক সরেজমিনের ভেড়ামারা প্রতিনিধি মাহমুদউল্লাহ, মাটির পৃথিবীর নিজস্ব প্রতিনিধি মাহফুজুর রহমান, খবরওয়ালার নিজস্ব সাংবাদিক ইমরান এবং দৈনিক দি টিচারের মিরপুর উপজেলা প্রতিনিধি অন্তর বিশ্বাসসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. দাউদ হোসেন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি আছের আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মেম্বার, দপ্তর সম্পাদক ইকরামুল হক, সদস্য ফিরোজ ইসলাম ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মন্ডল।
আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা ওলামা দলের সেক্রেটারি জামাল চেয়ারম্যান, ছাতিয়ান ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন আনসার-ভিডিপির সাবেক সভাপতি মোছা. হেলেনা খাতুন, মহিলা সদস্য বুলবুলি খাতুন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য আরিফুল মেম্বার এবং ইউপি সদস্য পদপ্রার্থী রমজু, মারফত আলী, হাবিব, জাহাঙ্গীর মেম্বার ও মোস্তাক আলী।
স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন যুবদলের সেক্রেটারি রাসেল আলী, যুগ্ম আহ্বায়ক সালমান শাহ, সদস্য ওবায়দুর রহমান রিগান ও মাযহারুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি রিপন মন্ডল এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম।
এছাড়া সামাজিক সংগঠন ‘সমস্যা কি’র সভাপতি বিপ্লব আলী, আটিগ্রামের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আরিফুল ইসলাম, গোলাবাড়ী বাজার কমিটির সহসভাপতি কামাল ও সেক্রেটারি রফিকুল, বাজারের ব্যবসায়ী শামীম, শরিফুল ও হেলাল, ইসলামী ব্যাংক গোলাবাড়ী শাখার প্রতিনিধি এবং মাহফুজুর রহমান ও লিটন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, সাংবাদিক ও স্থানীয় সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নতুন কার্যালয়ের মাধ্যমে মিরপুর টিভি কুষ্টিয়ার সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
