ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের মাঝে গাছের চারা বিতরণ

নিউজ ডেস্ক
November 1, 2026 4:13 pm
Link Copied!

 

কুষ্টিয়ার মিরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যুবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১ নভেম্বর) সকালে মিরপুর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল ও সচেতন করে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যুবসমাজকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তাঁরা।

পরে অতিথিরা উপস্থিত যুবকদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।