ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে রোববার সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” প্রতিবাদ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, মাধ্যমিক শিক্ষা একাডেমির সুপারভাইজার জুলেখা খাতুন, উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। সাফ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় এ সময়ে রূপসী বাংলা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতির লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হেলাল উদ্দিন, সূর্য্য ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, মিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।