ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

জালাল উদ্দিন
November 22, 2026 10:29 am
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি বেনজির আহমেদ পলাশ (৪১)। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আনারুল মালিথা (৪৮), তিনি মজিহাট গ্রামের মৃত তানজেল মালিথার ছেলে।
এছাড়া গ্রেফতার হয়েছেন মিরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান ওরফে নাছিম (৫২), তিনি কুরিপোল গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। মিরপুর উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম (৫৯), তিনি মহিষাখোলা গ্রামের শহীদ সামসুদ্দিন আহমেদের ছেলে। অপরজন হলেন আমলা ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. নাজিম উদ্দিন (১৯), তিনি আমলা উত্তরপাড়া গ্রামের মো. ইব্রাহিম ওরফে চলনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় পূর্বের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম বলেন, গ্রেফতার পাঁচ আসামিকে কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।