ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপিসহ তিন বাহিনীর প্রধান

নিউজ ডেস্ক
November 20, 2026 7:40 am
Link Copied!

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।

সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনায় তাঁদের এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।