কুষ্টিয়া জেলার ২০২৭-২০২৮ সেশনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত নতুন কমিটিতে জেলা আমীরের দায়িত্ব পেয়েছেন খন্দকার এ কে এম আলী মহসিন এবং জেলা নায়েবে আমীর হয়েছেন আব্দুল গফুর এমপি। জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনামুল হক।
কমিটিতে সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহরব উদ্দিন, খায়রুল ইসলাম রবিন ও ড. নুরুল আমিন জসিম।
দায়িত্ব বণ্টন অনুযায়ী, আব্দুল গফুর এমপিকে রাজনীতি ও প্রশাসন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এনামুল হক দেখবেন সংগঠন পরিকল্পনা, মিডিয়া ও প্রচার বিভাগ। সোহরব উদ্দিন অর্থ ও প্রকাশনা বিভাগ, খায়রুল ইসলাম রবিন সমাজকল্যাণ ও অভ্যন্তরীণ নির্বাচন এবং ড. নুরুল আমিন জসিম শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে আব্দুস সাত্তারকে তারবিয়াত ও পেশাজীবী বিভাগ, মাহবুব মাজহারকে অফিস ও মানবসম্পদ বিভাগ, মোমিন বিশ্বাসকে যুব ও ক্রীড়া বিভাগ এবং ড. শহিদুল বারীকে তথ্য, গবেষণা ও তালিমুল কুরআন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য সদস্যদের মধ্যে হাফেজ মাওলানা জুলফিকার আলী ওলামা বিভাগ, কাজী হামিদুল ইসলাম আইন ও আদালত বিভাগ, রফিকুল ইসলাম পার্শ্ব সংগঠন, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম দাওয়াহ বিভাগ এবং এস এম মহাসিন শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্ব পেয়েছেন।
জেলা শুরা ও কর্মপরিষদের অপর দুই সদস্য হলেন মুফতি আমীর হামজা এমপি ও আফজাল হুসাইন।
নতুন এই কমিটির মাধ্যমে আগামী দুই বছর কুষ্টিয়া জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
