ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া শহর ও সদর জামায়াতের নবনির্বাচিত দুই আমীরের শপথ গ্রহণ

nkantho
November 24, 2026 4:49 am
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা ও কুষ্টিয়া সদর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত দুই আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ৭টায় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘোরিয়ায় অবস্থিত আবদুল ওয়াহেদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়া শহর শাখার নবনির্বাচিত আমীর এ আর পারভেজ এবং কুষ্টিয়া সদর উপজেলা শাখার নবনির্বাচিত আমীর শামসুজ্জামান জুয়েল শপথ গ্রহণ করেন। তাঁদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। তিনি পুরো শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত দুই আমীরের শপথ গ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়া শহর ও সদর উপজেলা শাখার নতুন সাংগঠনিক নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।