ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির তালিকা ইউএনওর কাছে হস্তান্তর

Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মিরপুরের নবাগত সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. নাসিমও উপস্থিত ছিলেন। কমিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মিরপুরের সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সভাপতি মো. জালাল উদ্দীন খান, সহ-সভাপতি মো. সোহাগ উদ্দীন, মো. মাহাফুজুর রহমান ও কাঁকন উজ্জামান (কাকন), সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব, অর্থ ও দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. অন্তর বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আক্তারুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. তুহিনুর রহমান এবং মানবাধিকার ও সমাজকল্যাণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। নির্বাহী সদস্য হলেন মো. রাশেদ খান মিলন ও মো. আব্দুস সামাদ। সদস্যরা হলেন— মো. তৌকির আহম্মেদ, মো. রাজন আলী, মো. খালিদ বিন শওকত, মো. ফিরোজ মাহমুদ টোকন, ডি এস টুটুল, মো. রাশিদুল ইসলাম, আশিকুর রহমান সাজিদ, মো. সানোয়ার হোসাইন, মো. লিটনুজ্জামান লিটন, মো. আরিয়ান সাকিব, মো. শামিম রেজা, মো. সোহরাব হোসেন, মো. সাজেদুল ইসলাম ও মো. আরিফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।