ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি

ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার

nkantho
October 9, 2026 1:35 pm
Link Copied!

নিউজ ডেক্স।।

শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন শক্তিশালী করা এবং যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজীয় নোবেল কমিটি তাঁর নাম পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে।

নাভি পিল্লাই আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।

১৯৬৩ সালে তিনি দক্ষিণ আফ্রিকার নাটাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৫ সালে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করে ১৯৮২ সালে আইনে স্নাতকোত্তর এবং ১৯৮৮ সালে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতের বিচারক, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং বিশ্বজুড়ে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদান এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।