নিজস্ব প্রতিনিধি।।
নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মিরপুরের ঐতিহ্যবাহী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ‘আমরা নতুন শিক্ষা নিকেতন’-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে ফাতেমা তুজ জোহরা।
‘ক’ গ্রুপে অংশ নিয়ে উম্মে ফাতেমা প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে জেলা পর্যায়েও নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করে সে।
এবার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে ক্ষুদে এই শিক্ষার্থী। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
উম্মে ফাতেমা তুজ জোহরা মিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজন আহমেদ ও মোসাম্মাৎ জোসনা খাতুনের কন্যা।
বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও উম্মে ফাতেমা সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের। এ জন্য তার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন পরিবারের সদস্যরা।
