ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে জেন্ডার বৈষম্য দূরীকরণে তরুণদের ভূমিকা নিয়ে সংলাপ

নিউজ ডেস্ক
October 27, 2026 1:27 pm
Link Copied!

 

কুষ্টিয়ার মিরপুরে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়। উদয়ন যুব সংস্থার উদ্যোগে ‘সমতায় তারুণ্য—ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উদয়ন যুব সংস্থার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার।

মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় সংলাপে মূল নিবন্ধ উপস্থাপন করেন উদয়ন যুব সংস্থার উপদেষ্টা ফারুক হোসেন। স্বাগত বক্তব্য দেন সংস্থার অর্থ সম্পাদক তানিয়া সুলতানা নীলা।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, মেভসের পরিচালক মজিবুল হক, সেক্টরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিপন আলী, আদিবাসী সনাতনী সম্প্রদায়ের নেতা সুজন কুমার ব্যাধ, উদয়ন যুব সংস্থার প্রচার সম্পাদক জিহাদ রহমান জিসান এবং সংস্থার সদস্য সোনিয়া সুলতানা ও লিপি খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংলাপে সমাজে প্রচলিত নারী-পুরুষের ভূমিকা নিয়ে নেতিবাচক ধারণা, জেন্ডারভিত্তিক বৈষম্য এবং এর ফলে সৃষ্ট সামাজিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা, বৈষম্যহীন সমাজ গঠন এবং ইতিবাচক পরিবর্তনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন আলোচকেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।