ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মেগা পুনর্মিলনী: রেজিস্ট্রেশনে রেকর্ড গড়ার পথে ১৯৯৮ ব্যাচ

nkantho
October 10, 2026 6:17 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।।

কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন প্রজন্মের মেগা পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশনে চমক দেখাচ্ছে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচ। রফিকুল জোয়ার্দ্দার ও জাহেদ আলীর নেতৃত্বে এ ব্যাচের সর্বাধিক ৬৭ জন সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরম পূরণ করে জমা দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৯৪৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিন প্রজন্মের মেগা পুনর্মিলনী।

এ পর্যন্ত একক ব্যাচ হিসেবে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের ৬৭ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের প্রস্তুতি সর্বাধিক বলে জানা গেছে। ব্যাচটির এমন ব্যাপক সাড়া পুনর্মিলনী আয়োজনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

সাবেক সহপাঠীদের একত্রিত করা, পুরোনো স্মৃতি রোমন্থন এবং দীর্ঘদিনের বন্ধন নতুন করে জাগিয়ে তোলার এই আয়োজনে ১৯৯৮ ব্যাচের অংশগ্রহণ পুনর্মিলনীকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।