ঢাকাTuesday , 27 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

জালাল উদ্দিন
October 27, 2026 1:00 pm
Link Copied!

 

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে পরিচালিত এম এস এস ব্রিকসের কিলন ও চিমনি স্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ অক্টোবর) চলতি ইটভাটা মৌসুমে তৃতীয় অভিযানের অংশ হিসেবে উপজেলার মোসলেমপুরের বারোমাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ইটভাটাটির কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন আকন্দ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক মো. এমদাদুল হকসহ দপ্তরের অন্যান্য কর্মচারী।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, ভেড়ামারা থানা পুলিশ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।