ঢাকাThursday , 29 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ, কৃষকদের দেওয়া হলো প্রশিক্ষণ

জালাল উদ্দিন
October 29, 2026 11:21 am
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে মাটির চাহিদা অনুযায়ী রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় মিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি সহায়তা দেয় জিনিয়াস ফার্মস লিমিটেড।

কর্মসূচির আওতায় মিরপুর উপজেলার সব উপসহকারী কৃষি কর্মকর্তার মধ্যে ডিজিটাল সয়েল সেন্সর বিতরণ করা হয়। এসব ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ে মাটির বিভিন্ন বৈশিষ্ট্য ও পুষ্টি উপাদান সম্পর্কে দ্রুত ধারণা নিয়ে ফসলের প্রয়োজন অনুযায়ী কৃষকদের সার ব্যবহারের পরামর্শ দেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান, জিনিয়াস ফার্মস লিমিটেডের প্রধান কৃষি কর্মকর্তা সামিরন বিশ্বাস, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে ডিজিটাল সয়েল সেন্সর ব্যবহারের পদ্ধতি, মাটির বিভিন্ন উপাদান নির্ণয় এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফসলের জন্য প্রয়োজনীয় সার নির্ধারণের বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মাটির প্রকৃত চাহিদা নিরূপণ করে সার ব্যবহারের পরামর্শ দেওয়া হলে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি মাটির উর্বরতা সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ও টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে ডিজিটাল সয়েল সেন্সর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।