কুষ্টিয়ার মিরপুর উপজেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনে আলোচনা সভা,গাছের চারা ও রান্না করা খাদ্য বিতরণ করেন। ২৯ অেেক্টাবর ২০২৬ বৃহস্পতিবার বিকালে মিরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে যুবদলের র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভার সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ আশরাফুজ্জামান শাহীন।উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শরিফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল শেখ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামূল হক বাবু, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সস্পাদক ইব্রাহিম আলী, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব ও আসন্ন মিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদুর রহমান আজাদ। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মালেকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কাকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওহিদুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লাভলু মন্ডল প্রমুখ।
