ঢাকাTuesday , 3 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় অবৈধ ফাইভ স্টার ব্রিকস ইটভাটার কিলন ও চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। চলতি ইটভাটা মৌসুমে চতুর্থ দফার অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার কীর্তিনগর ও ইমানপুর এলাকায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে স্কেভেটর দিয়ে ইটভাটাটির কিলন ও চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম।

এ সময় প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া পুলিশ বিভাগ, এসআরবি-১২ (SRB-12) এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।