কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার ১৬ বছর পূর্ণ করে ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কুষ্টিয়া বাইপাস সড়কের রোজ হলিডে পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক দিনের খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহতাব উদ্দিন লালনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু জুবায়েদ রিপন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রয়াত জিল্লুরের পিতা বীর মুক্তিযোদ্ধা রইস উদ্দিন এবং দৈনিক দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের উপদেষ্টা এসএম কাদেরী শাকিল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক সময়ের কাগজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, পত্রিকার সদস্য জিল্লুর রহমান জনি, সাংবাদিক মিজানুর রহমান লাকী, পত্রিকার সভাপতি সাব্বির মোহাম্মদ কাদরী সাব্বু, টুয়েন্টি ফোর চ্যানেলের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরীফ বিশ্বাস, দৈনিক খবরওয়ালা পত্রিকার সম্পাদক শাহীন আহমেদ জুয়েল ও লুৎফর রহমান কুমার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু সাঈদ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক দিনের খবর পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ ও গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
