ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও হাম-রুবেলা টিকাদান কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
November 5, 2026 1:07 pm
Link Copied!

 

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলায় জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং হাম-রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে পৃথক দুটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার, সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধবিষয়ক সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে, ইপিআই কার্যক্রমের আওতায় হাম-রুবেলা রোগ প্রতিরোধে জেলা কো-অর্ডিনেশন সমন্বয় কমিটির সভায় টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় টিকাদান কার্যক্রমের প্রচার-প্রচারণা জোরদার, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কোনো শিশু যাতে টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।