ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জালাল উদ্দিন
November 5, 2026 12:56 pm
Link Copied!

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজার সংলগ্ন জাপান টোব্যাকো কোম্পানির সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত ওই যুবকের নাম মাহমুদ হাসান। তাঁর পিতার নাম রহমত আলী এবং মাতার নাম ইলিয়া খাতুন। তাঁর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার বরইচারা (ফকিরপাড়া) গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজার এলাকার জাপান টোব্যাকোর সামনে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহমুদ হাসান ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।