কুষ্টিয়ার মিরপুরে তামাকের বিকল্প ফসল হিসেবে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়ার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডা. মোহা. শওকত হোসেন ভূঁইয়া, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহা. মতিয়র রহমান।
বৈঠকে স্থানীয় কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় তামাক চাষের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর পরিবর্তে লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল হিসেবে সরিষা চাষের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সরিষা চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। তামাক চাষের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষকদের বিকল্প ফসল চাষে আগ্রহী করে তোলাই ছিল এ উঠান বৈঠকের মূল লক্ষ্য।
