ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় কনস্টেবল লিটন হোসেনের এএসআই পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

nkantho
November 5, 2026 1:41 pm
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলায় কর্মরত একজন পুলিশ সদস্য পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে উন্নীত হয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত ওই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে কেন্দ্রীয় মেধাতালিকার ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল (১২৬৪) মোঃ লিটন হোসেনকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি দেওয়া হয়।

এ উপলক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত লিটন হোসেনের ইউনিফর্মে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। পরে তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।