ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
November 10, 2026 10:40 am
Link Copied!

‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এনপিবি নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিশুক আহমেদ জয়ের আয়োজনে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, মাটির ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক লুৎফর রহমান কুমার, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিটন উজ্জামান এবং এনটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি শ্যামলী খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আনিচ মন্ডল, যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রুহুল আমিন বাবু, এশিয়া পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি মাহাফুজুর রহমান, টাইমস অব বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি নাব্বির আল নাফিজ, এখন টিভির কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ, ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, দৈনিক সারাবাংলার কুষ্টিয়া প্রতিনিধি আল আমিন খান রাব্বি, দৈনিক মুক্তমঞ্চের সহসম্পাদক ইঞ্জিনিয়ার মাহামুদ আল হাফিজ অভি, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, এইমাত্র পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়, গণকণ্ঠের কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক সৌরভ হোসেন, আয়না টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ, দৈনিক মুক্তমঞ্চের নিউজ রুম এডিটর এমদাদুল হক মিলন, দূরবিন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি বাদশা আলমগীর, সময়ের আলোর কুষ্টিয়া প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক সত্যখবরের বার্তা সম্পাদক শাহরিয়ার ইমরান মাটি এবং ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল ইসলাম বিপ্লবসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, এনপিবি নিউজের এক বছরের পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের নানা অসংগতি ও বাস্তব চিত্র তুলে ধরার নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতাকে ধারণ করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনপিবি নিউজ আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, কুষ্টিয়ার মানুষের প্রত্যাশা পূরণে এনপিবি নিউজকে আরও বহুদূর এগিয়ে যেতে হবে। জেলার উন্নয়ন, মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর বলেন, ‘সত্য সরাসরি সবার আগে’ স্লোগান নিয়ে এক বছর আগে এনপিবি নিউজের যাত্রা শুরু হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে এনপিবি নিউজ যেভাবে এগিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি প্রতিষ্ঠানটির সম্পাদক, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায়, অন্য গণমাধ্যমে প্রকাশের আগেই এনপিবি নিউজ গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করছে। এতে তাদের ‘সত্য সরাসরি সবার আগে’ স্লোগানের প্রতিফলন ঘটেছে। আগামী দিনে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

আলোচনা সভা শেষে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।