ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে আওয়ামী লীগ নেতা মামুন চেয়ারম্যান গ্রেফতার

জালাল উদ্দিন
November 15, 2026 3:08 pm
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে ধুবইল ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুর রহমান মামুনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলার ধুবইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে মিরপুর থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অপরাধ দমনে মিরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মাহাবুর রহমান মামুন ধুবইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।