ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ‘উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের’ শুভ উদ্বোধন, গঠন হলো পূর্ণাঙ্গ কমিটি

নিউজ ডেস্ক
November 15, 2026 12:45 pm
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মিরপুর উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাব’। এ উপলক্ষে ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মিরপুর উপজেলা সড়কে প্রেসক্লাবটির শুভ উদ্বোধন করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপজেলার রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

নবগঠিত কমিটিতে জাতীয় দৈনিক ‘শুভ দিন’-এর মো. জালাল উদ্দীন খানকে সভাপতি এবং দৈনিক ‘খবরওয়ালা’ ও মিরপুর টিভি কুষ্টিয়া নিউজ পোর্টালের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি কাকন উজ্জ্বমান (কাকন) (জাতীয় দৈনিক সময় বাংলাদেশ) ও মো. সোহাগ আলী (দৈনিক দেশের বাণী); যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম (দৈনিক সকালে বার্তা); সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব (বিজয় টিভি); অর্থ ও দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান (দৈনিক দেশের বাণী); প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহফুজুর রহমান সবুজ (দৈনিক কৃষি কণ্ঠ); তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আক্তারুল ইসলাম (ইন্টার টিভি); আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল আলম; ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. অন্তর বিশ্বাস (নৈতিক দি টিচার) এবং মানবাধিকার ও সমাজকল্যাণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম (দৈনিক নাদিয়া টিভি)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—ডি এস টুটুল, মো. রাশিদুল ইসলাম, মো. ফিরোজ মাহমুদ টোকন, মো. তৌকির আহমেদ, মো. রাজন আলী, মো. আব্দুস সামাদ, মো. সানোয়ার হোসেন, মো. সোহান আলী, মো. সায়েদ, মো. তুহিনুর রহমান, মো. আরিয়ান সাকিব, মো. সৌরভ, শামীম রেজা শামীম ও আশিকুর রহমান সাজিদ।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন—মো. আশরাফুরজ্জামান শাহীন (সভাপতি, মিরপুর উপজেলা বিএনপি), মো. আজাদুর রহমান আজাদ (সাবেক সভাপতি, মিরপুর উপজেলা যুবদল ও সাবেক সদস্য সচিব, মিরপুর পৌর বিএনপি), মো. সুলতান আহমদ (সভাপতি, মিরপুর উপজেলা যুবদল), মো. নুরুল ইসলাম মাস্টার (সভাপতি, মিরপুর উপজেলা ওলামা দল), মো. এমদাদুল হক এমদাদ (সাবেক সহসভাপতি, কুষ্টিয়া জেলা যুবদল), কৃষিবিদ হুমায়ুন কবির খান (সহসভাপতি, কুষ্টিয়া জেলা তাঁতী দল), মো. রফিকুল ইসলাম রফিক (আহ্বায়ক, মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল), মো. নুরে আলম বুলবুল (সভাপতি, মালিহাদ ইউনিয়ন বিএনপি), মো. আশরাফুজ্জামান সৈনিক ও মো. শাহাবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে মিরপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে নবগঠিত প্রেসক্লাবটি অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।