ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
November 20, 2026 2:47 am
Link Copied!

যশোরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে কোতোয়ালি মডেল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন পুলিশ ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—ঝুমঝুরপুর চান্দের মোড় এলাকার সাগর শেখ, ঝুমঝুমপুর মিন্টুর মোড় এলাকার ফয়সাল বেপারী, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মামুন ওরফে লেটা মামুন, পুরাতন কসবা কাজীপাড়ার কাজী মহিউদ্দিন, খালধার রোড বরফ কল এলাকার রবিউল ইসলাম, বারান্দীপাড়া খালধার রোড এলাকার মিশকাত খান হিমেল, মণিরামপুরের আমিনপুর গ্রামের আবুল কালাম আজাদ, শহরতলির ছোট শেখহাটির রুবেল হোসেন এবং নতুন খয়েরতলা মোড় এলাকার রাজিব হাসান।

মামলার বিবরণে জানা যায়, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশ।

অন্যদিকে, গত ৬ জুন রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় সমবেত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় তারা বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বাকি তিনজনকে আটক করা হয়।

আটক নয়জনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।