ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
November 21, 2026 2:15 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাসুদুজ্জামান রুবেল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল উদ্দিন, মারুফ হোসেন পিয়াস, বজলুর রহমান ও মোক্তাদির রহমান।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সজল ইসলাম ও আসাদুজ্জামান রুম্মন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হৃদয় হাসানকে।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।