ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের কমিটি গঠন আহ্বায়ক শামসুজ্জোহা, সদস্য সচিব মাওলানা আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক
November 21, 2026 10:50 am
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায় এবং অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ আলমের সভাপতিত্বে এবং ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ধলসা পয়ারী হযরত ওমর ফারুক (রা.) মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওলানা মুফতি আব্দুল হান্নান, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহ আক্তার মামুন, ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহাদ আলী, নওদা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জোহা এবং চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রুহুল আমিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামান।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের মিরপুর উপজেলা শাখার কমিটি গঠন ও নাম ঘোষণা করা হয়।

কমিটিতে নওদা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুজ্জোহাকে আহ্বায়ক এবং ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—যুগ্ম আহ্বায়ক শাহ আক্তার মামুন, যুগ্ম সচিব রেজাউল রহমান, প্রধান সমন্বয়ক মাওলানা মুফতি আব্দুল হান্নান, সমন্বয়ক ফিরোজ আলম।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আহাদ আলী, আজিজুল হক, রুহুল আমিন, আব্দুল হান্নান ও আব্দুল বারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।