ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ইউএনও আফরোজ শাহীন খসরুর তত্ত্বাবধানে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

জালাল উদ্দিন
November 21, 2026 10:25 am
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পৌর এলাকার প্রধান সড়ক, বাজার, ড্রেন ও আশপাশের জনগুরুত্বপূর্ণ স্থান এবং বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোড় জঙ্গল পরিষ্কার করা হয়। এসময় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি স্থানীয়দের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু জানায়, এলাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে প্রশাসন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে পৌরসভা ও ইউনিয়নগুলোর পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।