ঢাকা-১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার ১৬৫ জন দুস্থ, মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং মা ও শিশুর জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সদ্য সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলসহ অন্যান্য অতিথিরা।
প্রদান করা চেকের মধ্যে ১০৭ জন দুস্থ ব্যক্তি, ২ জন মেধাবী শিক্ষার্থী, ১৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নে ৪০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
