কুষ্টিয়ার মিরপুর উপজেলার মেয়ে লামিয়া ইসরাফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
লামিয়া মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের পুত্রবধূ। তিনি উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মো. ইস্রাফিল হোসেন ওরফে সূর্য্যের কন্যা।
মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত লামিয়ার এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর এই কৃতিত্বে মিরপুরবাসী গর্বিত।
লামিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
