ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

Link Copied!

নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় এ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলেও জানান সচিব।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, ‘গত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। এটি অত্যন্ত কঠিন একটি কাজ ছিল।’

তিনি বলেন, পে-স্কেল বাস্তবায়নের কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলনে নামার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করছি সততা ও দক্ষতার সঙ্গে। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আন্দোলন না করে আপনারা আমাদের একটু সময় দেন।’

শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকার বদলি নীতিমালা তৈরির কাজ শুরু করতে যাচ্ছে।

জাতীয়করণের বিষয়ে তিনি বলেন, ‘যখন প্রয়োজন হবে, তখন সরকার জাতীয়করণ করবে। তবে এটি করতে সরকারের অর্থের প্রয়োজন রয়েছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আবদুল খালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার, ল্যাব ও নতুন বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান জানান শিক্ষা বিভাগের সিনিয়র সচিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।