ঢাকাSaturday , 24 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, চাপাতি ও খেলনা পিস্তলসহ আটক ২

Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের ৯ মাইল কাচারীপাড়া সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে সাহেব পাগলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম লালুর মোড় এলাকার বাবুল হোসেনের ছেলে মো. সুমন হোসেন (২৮) এবং একই এলাকার মহিউদ্দিনের ছেলে মো. মাহাবুল আলম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে একটি পেয়ারা ব্যবসায়ীর গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করার অভিযোগ ওঠে।

বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দা, কৃষক ও পথচারীরা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে ওই দলের কয়েকজন পালিয়ে গেলেও সুমন ও মাহাবুলকে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাঁদের মারধর করেন। খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মহাসড়কে চলাচলকারী পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “আজ ভোরে জনতার হাতে ছিনতাই চক্রের দুজন সদস্য আটক হন। পরে স্থানীয়রা তাঁদের মিরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।