মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে পড়েছে। তবে প্রধান বিরোধী দলগুলোও এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পায়নি। ফলে দেশটিতে পরবর্তী সরকার গঠন নিয়ে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। বুথফেরত জরিপের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫২টি এবং ইহুদি নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। তবে ২৪ থেকে ২৫টি আসন পেয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টিই পার্লামেন্টের বৃহত্তম দল হতে যাচ্ছে। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের ইয়াশার পার্টি পেতে পারে ২১ থেকে ২৩টি আসন।
এবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি দল— জয়েন্ট লিস্ট ও রা’আম নজিরবিহীন সাফল্য পেতে যাচ্ছে। জরিপ অনুযায়ী তারা যৌথভাবে ১৮ থেকে ১৯টি আসন পেতে পারে। এই আরব দলগুলোর সমর্থন ছাড়া বিরোধী নেতা আইজেনকটের পক্ষে সরকার গঠন করা প্রায় অসম্ভব। কিন্তু বিরোধী জোটের অধিকাংশ ইহুদি দলই আরবদের সাথে জোট না করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, রা’আমের নেতা মানসুর আব্বাস জানিয়েছেন, সরকার গঠনের জন্য নেতানিয়াহু ও বিরোধী—উভয় শিবিরই তাদের সাথে যোগাযোগ শুরু করেছে।
গত ২৫ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ৭৭% ভোটার ভোট দিয়েছেন। চূড়ান্ত ফলাফলে কোনো পক্ষই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) প্রমাণ করতে না পারলে, ইসরাইলে আবারও নতুন করে পুনর্নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
