ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ সুপার

nkantho
October 12, 2026 1:48 pm
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চলমান চেকপোস্ট ডিউটি ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

রোববার (১১ অক্টোবর ২০২৬) তিনি কুষ্টিয়া মডেল থানাধীন মজমপুর মোড়, চৌড়হাস মোড়, সরকারি কলেজ মোড়, বড়বাজার রেলক্রসিং, সিঙ্গার মোড় ও ত্রিমোহনী মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় শহরের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল রাখতে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।