ঢাকাFriday , 30 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

চিথলিয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে কালিদাসপুর চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক
October 30, 2026 5:39 pm
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে চিথলিয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে গাছেরদিয়াড় ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালিদাসপুর ফুটবল একাদশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চিথলিয়া ডিগ্রি কলেজ মাঠে চিথলিয়া ফুটবল ফেডারেশনের আয়োজনে এ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে গাছেরদিয়াড়কে পরাজিত করে শিরোপা জিতে নেয় কালিদাসপুর।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গাছেরদিয়াড় ফুটবল একাদশের নিশান। সেরা গোলরক্ষকের পুরস্কার পান কালিদাসপুর দলের সুমন। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন গাছেরদিয়াড় ফুটবল একাদশের সাগর মোহন্ত। এছাড়া সেরা দর্শকের পুরস্কার জিতে নেন নরসিংদী জেলার শরিফুল ইসলাম।

মেগা ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিথলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকি, বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির হিমু ও আসাদুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।