ঢাকাSaturday , 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ইউএনওর তত্ত্বাবধানে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক
November 14, 2026 9:13 am
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ইউএনও আফরোজ শাহীন খসরুর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মিরপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে মিরপুর পৌরসভা এলাকা ছাড়াও কুর্শা, আমবাড়ীয়া, পোড়াদহ, সদরপুর ও চিথলিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি চিথলিয়া জামে মসজিদ প্রাঙ্গণেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এ সময় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানো এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই প্রতিরোধে নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।