কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় বিগত মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়ন, বিভিন্ন থানা ও ফাঁড়িসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় অক্টোবর ২০২৬ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে মোট সাতজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। ক্যাটাগরিগুলো হলো—শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই ও শ্রেষ্ঠ এএসআই; সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং চৌকস কনস্টেবল।
সভা শেষে কুষ্টিয়া জেলা পুলিশ থেকে সদ্য অবসরে যাওয়া একজন পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ লাইন্সের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
