বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ জোমারত আলী এবং উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মোঃ গোলাম মোস্তফা ও মাওলানা মোঃ ওমর ফারুক।
নতুন কমিটির মাধ্যমে আগামী ২০২৭-২০২৮ মেয়াদে মিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
