ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা করলেন জেলা ছাত্রদল সভাপতি নিশাত

Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাজিহাট বেশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার তসলিম উদ্দিন নিশাত। তাঁর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে তাঁর এই মানবিক উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, “শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। মাজিহাট বেশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপেয় পানির কষ্ট দূর করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, রাজনীতি হোক মানুষের কল্যাণে, মানবতার সেবায়।”

সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক হৃদয়ের মানুষদের প্রতিও আহ্বান—শিক্ষাপ্রতিষ্ঠান, অসহায় মানুষ এবং জনকল্যাণমূলক কাজে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতাও অনেকের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।