ঢাকাWednesday , 21 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম

nkantho
October 21, 2026 5:20 pm
Link Copied!

কুষ্টিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তিনি কুষ্টিয়া মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান।

পরিদর্শনকালে অ্যাডিশনাল আইজিপি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তিনি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন।

এ সময় তিনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি জেলা পুলিশ ও স্থানীয় পূজা উদযাপন কমিটির গৃহীত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।