ঢাকাFriday , 6 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
November 6, 2026 1:18 pm
Link Copied!

 ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ধরমপুর হাইস্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ধরমপুর সূর্য স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং নাটোর দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় জনসমুদ্রে। রোমাঞ্চকর এ ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন।

ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন পাতল, নরোত্তম নরো, মনিরুজ্জামান রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি এলাকায় ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।