কুষ্টিয়ায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় শহরের হোটেল তাজ-ইন-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটির সভাপতি আসমা আনসারী মিরুর সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সনাক সদস্য মিজানুর রহমান লাকী।
এ সময় বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ক্লাস্টার সমন্বয়কারী ফিরোজুল আলম, সনাক সদস্য তারিকুল হক তারিক ও সুভাশীষ সাহা খোকন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহকারী এরিয়া কো-অর্ডিনেটর শিল্পী সরকার।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। টেকসই উন্নয়ন নিশ্চিত ও উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
