কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়ার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১ (ডিএসবি), সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ, টিআই (প্রশাসন), কোর্ট পুলিশের ইনচার্জ, বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
