ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইতিহাস ও ঐতিহ্য
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. ফিচার
  13. বিনোদন
  14. ভ্রমণ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবেন বিএনপি’: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
November 12, 2026 12:43 pm
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট হবেন বিএনপি। আমাদের পরিবার আক্রান্ত হলে ফ্যাসিবাদী শক্তির হাতে তাদের পরিবারও আক্রান্ত হবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলার বিষয়টি উত্থাপনের অনুরোধ জানিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশে একের পর এক হামলার ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ঘটনা ঘটছে। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা হচ্ছে। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপরও হামলার ঘটনা ঘটছে। এরপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

এ সময় তিনি সংসদে এসব ঘটনার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।